"…যার ডান পাশে একজন ফেরেশতা এবং বাম পাশে একজন ফেরেশতা থাকেন না। সে যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, তবে তাঁরা তা নিয়ে মহান আল্লাহর কাছে আরোহণ করেন; আর যদি পরিপূর্ণভাবে আদায় না করে, তবে তাঁরা তা দিয়ে তার মুখের ওপর আঘাত করেন।"
ইমাম বায়হাকি (রহ.) নিজ সনদে উবাদা ইবনুস সামিত (রা.) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি উত্তমরূপে অজু করে নামাজে দাঁড়ায়, এরপর নামাজের রুকু, সিজদা ও কিরাত পরিপূর্ণভাবে আদায় করে, তখন নামাজ তাকে বলে, 'আল্লাহ তোমাকে হেফাজত করুন, যেমন তুমি আমাকে হেফাজত করেছ।' অতঃপর উজ্জ্বল আলো ও নূর নিয়ে তা আসমানে আরোহণ করে, এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং তা মহান আল্লাহর কাছে পৌঁছে নামাজির জন্য সুপারিশ করে। আর যখন সে নামাজের রুকু, সিজদা ও কিরাত পরিপূর্ণভাবে আদায় করে না, তখন নামাজ তাকে বলে, 'আল্লাহ তোমাকে ধ্বংস করুন, যেমন তুমি আমাকে নষ্ট করেছ।' অতঃপর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তা আসমানে ওঠে, এর জন্য আসমানের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়; এরপর জীর্ণ-পুরাতন কাপড়ের মতো তা ভাঁজ করে পেঁচিয়ে নেওয়া হয় এবং তা দিয়ে তার মুখের ওপর আঘাত করা হয়।"
সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"নামাজ হলো একটি পরিমাপক যন্ত্র। যে ব্যক্তি এতে পূর্ণ মাপে দেবে, তাকেও পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর যে ব্যক্তি মাপে কম দেবে, তোমরা তো জানোই আল্লাহ মাপে কমদানকারীদের ('মুতাফফিফিন') সম্পর্কে কী বলেছেন!"
আল্লাহ তাআলা বলেছেন:
"দুর্ভোগ মাপে কমদানকারীদের জন্য।" (সূরা আল-মুতাফফিফিন: ১)
'মুতাফফিফ' হলো সেই ব্যক্তি, যে পরিমাপ, ওজন, গজ কিংবা নামাজে কম দেয়। আল্লাহ তাআলা তাদের জন্য 'ওয়াইল'-এর প্রতিশ্রুতি দিয়েছেন; আর 'ওয়াইল' হলো জাহান্নামের এমন একটি উপত্যকা, যার উত্তাপ থেকে খোদ জাহান্নামও আশ্রয় প্রার্থনা করে। আমরা আল্লাহর কাছে তা থেকে আশ্রয় চাই।
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"তোমাদের কেউ যখন সিজদা করে, তখন সে যেন তার চেহারা, নাক ও হাত মাটিতে রাখে। কেননা মহান আল্লাহ আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করার নির্দেশ দিয়েছেন: কপাল, নাক, দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের অগ্রভাগ; আর (নামাজে) চুল ও কাপড় না গুটানোর নির্দেশ দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়েও এই অঙ্গগুলোর প্রত্যেকটির হক আদায় করল না, সেই অঙ্গটি তাকে অভিশাপ দিতে থাকে…"